সাভারের আশুলিয়ায় একটি সবজির খেত থেকে এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে আশুলিয়ার ভাদাইল এলাকার বিমান পোলট্রির পাশের একটি সবজির খেত থেকে ঐ নবজাতকটিকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ভাদাইল এলাকার একটি সবজির খেতে হালিমা নামের এক নারী নবজাতকটিকে প্রথমে দেখতে পান। আরো ১০ থেকে ১২ জন উপস্থিত হয়ে নবজাতক কন্যাশিশুটিকে উদ্ধার করে চিকিত্সার জন্য নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষ থানায় অবহিত করলে পুলিশ হাসপাতালে নবজাতককে দেখে আসে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদ জানান, নবজাতক কন্যাশিশু উদ্ধারের খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। শিশুটি অসুস্থ্য হওয়ায় হাসপাতালেই তার চিকিত্সা চলছে। সুস্থ্য হলে পরবর্তীকালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
