নওগাঁয় ৫ কোটি টাকা মূল্যের প্রাচীন পাল সাম্রাজ্যের (৭ম শতাব্দীর) প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘গৌরি পত্ত’ ১টি কষ্টি পাথরের সনাতন ধর্মাবলম্বীদের (হিন্দু) শিবলিঙ্গ উদ্ধার করেছে র্যাব।
বুধবার (২৬ মে) সকাল সাড়ে দশটার দিকে জেলার ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামের ধন মুহাম্মদের বাড়ির উঠানের সামনে নির্মাণ কাজের সময় খননকালে এই শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।
বুধবার বিকালে র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, ধামইরহাটের উত্তর কাশিপুর গ্রামের ধন মুহাম্মদের বাড়ির উঠানের সামনে নির্মাণ কাজের সময় বুধবার সকালে খননকালে পাল সাম্রাজ্যের আমলের (৭ম শতাব্দীর) প্রত্নতাত্ত্বিক নিদর্শন সনাতন ধর্মাবলম্বীদের (হিন্দু) ‘গৌরি পত্ত’ ১টি শিবলিঙ্গ পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি দলের কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মাসুদ রানা ও স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার ওমর আলীর নেতৃত্বে সকালে অভিযান পরিচালনা করে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।
কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মাসুদ রানা জানান, কষ্টি পাথরের ‘গৌরি পত্ত’ ১টি কষ্টি পাথরের দৈর্ঘ্য-৭৮ ইঞ্চি, ব্যাস ২৪ ইঞ্চি ও ওজন ১০৩ কেজি। যার মূল্যে ৫ কোটি টাকা। তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় জেলার বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘরে এই পাথরটি জমা দেওয়া হবে ।
ইত্তেফাক/এসজেড
