দেশীয় বিড়িশিল্পকে ধ্বংস করতে কতিপয় এনজিওর দেওয়া বিড়ির ওপর অতিরিক্ত শুল্কারোপ প্রস্তাবের প্রতিবাদে গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বিড়ি শ্রমিকরা। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম কে বাঙালির সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক মো. হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবদুুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল গফুর, প্রচার সম্পাদক শামীম ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মায়া বেগম প্রমুখ।
বক্তারা বলেন, দেশের প্রাচীন শ্রমঘন এ শিল্পে প্রান্তিক অসহায়, বিধবা, স্বামী পরিত্যক্তা, শারীরিক বিকলাঙ্গ, নদীভাঙন ও চর এলাকার মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করে। কিন্তু বিদেশি সিগারেট কোম্পানি ও এ দেশীয় কিছু এনজিও বিড়িশিল্প ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। এরাই আগামী অর্থবছরের বাজেটেও বিড়িশিল্পকে ধ্বংস করতে জাতীয় রাজস্ব বোর্ডে ষড়যন্ত্রমূলক অতিরিক্ত শুল্কারোপের প্রস্তাব দিয়েছে। আমরা এ প্রস্তাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।—প্রেস বিজ্ঞপ্তি
