মোবাইল ফোনের আবদার পূরণ না করায় অভিমানে ঘর ছেড়েছে সন্তান। খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে পাগলপ্রায় মা ও দাদি গতকাল ছবি হাতে দাঁড়িয়েছেন রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায়। নিখোঁজ ছেলের নাম নূর রাহিম আরজু ওরফে রাহুল। তার বাবার নাম আব্দুল মতিন, মা নূর জাহান। বাড়ি চারঘাট উপজেলার মিয়াপুর গ্রামে —আজাহার উদ্দিন