বেদনার কথা বলি না কিন্তু আজ বলে ফেললাম: ফারুকী

আপডেট : ২৭ মে ২০২১, ০৭:২৩

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমা শুটিংয়ের শুরু থেকে আলোচিত। দেশের গুণী ও জনপ্রিয় অভিনয়শিল্পীদের পাশাপাশি এই সিনেমায় বিশ্বের নামকরা তারকারাও যুক্ত হয়েছেন।

সিনেমাটি হলি আর্টিজান ঘটনার পটভূমিতে নির্মিত। সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়ার পর যারাই সিনেমাটি দেখেছেন, তাদের অনেকে এই ধরনের মতও দিয়েছেন। আর এ কারণেই নাকি এখনও পর্যন্ত ছবিটিকে ছাড়পত্র দেওয়া হয়নি। ‘শনিবার বিকেল’ ছবিটি ব্যান করার দুই বছর পাড় হয়ে গেছে বলে জানালেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

জাপানে পুরস্কার পেলো ফারুকীর 'শনিবার বিকেল'

বুধবার (২৬ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফারুকী লিখেছেন, শনিবার বিকেল ছবিটা ব্যান হয়ে থাকার দুই বছর হয়ে গেলো! যারা এই ব্যানের পেছনে আছেন আল্লাহ তাদের সবার আত্মায় প্রশান্তি দিক! এবং আল্লাহ আমাদের এই সব মুখ বুঁজে সহ্য করার তওফিক দান করুক যাতে আমাদের কোনো কথা বা কাজে তাঁদের গোস্বা না হয়! আমিন!

 

শনিবার বিকেল ছবিটা ব্যান হয়ে থাকার দুই বছর হয়ে গেলো! যারা এই ব্যানের পেছনে আছেন আল্লাহ তাদের সবার আত্মায় প্রশান্তি দিক!...

Posted by Mostofa Sarwar Farooki on Wednesday, May 26, 2021

এ ছাড়া এই দিন তিনি আরও একটি ছবি শেয়ার করেন। সেখানে তিনি লিখেছেন, ‘বেদনার কথা সাধারণত বলি না! আজকে আর ধরে রাখতে না পেরে বলে ফেললাম ! যারা সহানুভূতি জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা! তবে বেদনারও বোধ হয় কখনো কখনো ভালো দিক থাকে! বেদনা থেকে মুখ আড়াল করতে আমি নতুন কাজে মন দেই, নতুন উৎসাহে, শিশুর আনন্দে!  এইরকম একটা কাজে রিসেন্টলি ডুবে থাকতে পারতেছি, এটা হচ্ছে আনন্দের কথা! তাই দুপুরের বেদনা মুছে দেয়ার জন্য এই আনন্দের কথা কয়টা শেয়ার করতে পারি!

আমরা ফিল্মমেকার হিসাবে কি করি? কিছু গল্প বলি, কিছু মুহুর্ত তৈরি করি! এর মাঝে কিছু দৃশ্য থাকে, কিছু মুহুর্ত থাকে যেগুলো দেখে নিজেই নিজেকে বলে উঠি, এইরকম মুহুর্তগুলা বানানোর জন্যই বোধ হয় ফিল্মমেকারদের বেঁচে থাকা! আমি এই কয় মাস ধরে যে ওয়েব সিরিজটা করতেছি সেখানে এইরকম কিছু মুহুর্ত অনুভব করতে পারতেছি! তাই বলি, কখনো কখনো বেদনা আমাদের আরও দৃঢ়প্রতিজ্ঞ করে, আনন্দের কারণ হয়!

 

বেদনার কথা সাধারণত বলি না! আজকে আর ধরে রাখতে না পেরে বলে ফেললাম ! যারা সহানুভূতি জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা! তবে...

Posted by Mostofa Sarwar Farooki on Wednesday, May 26, 2021

বাংলাদেশে ছবিটি মুক্তি না পেলেও এরইমধ্যে ফ্রান্স, রাশিয়ার মস্কো ও জার্মানির মিউনিখে পুরস্কার জয় করেছে ‘শনিবার বিকেল’। অভিনয় করেছেন ফিলিস্তিনের ইয়াদ হুরানি, পশ্চিমবঙ্গের পরমব্রত চট্টোপাধ্যায়, বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকেরসহ অনেকে। যৌথভাবে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যানডেম প্রোডাকশন।

ইত্তেফাক/বিএএফ