যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাকিস্তানে নিরাপত্তা সহায়তা প্রদান স্থগিত করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সিদ্ধান্ত এখনো বহাল আছে বলে জানিয়েছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ও নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান গত সোমবার (২৪ মে) পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার সঙ্গে আলোচনা করেছিলেন। এরপরই এক সংবাদ সম্মেলনে এসব জানায় পেন্টাগন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের প্রেস সচিব জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে পাকিস্তানের প্রতি মার্কিন নিরাপত্তা সহায়তা স্থগিত রয়েছে। এটা ভবিষ্যতে পরিবর্তিত হবে কিনা তা নিয়ে আমি কোনো জল্পনা-কল্পনা করব না। ’ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের জানুয়ারিতে পাকিস্তানের সমস্ত নিরাপত্তা সহায়তা স্থগিত করেছিলেন।
ইত্তেফাক/এসএ
