ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে পূর্ব সুন্দরবনে হরিণসহ বন্যপ্রাণী ভেসে গেছে। গত দু’দিনে চারটি মৃত ও একটি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) সকালে বাগেরহাটের শরণখোলার চাল রায়েন্দা গ্রাম এলাকায় বলেশ্বর নদীর চর থেকে একটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। এর আগে বুধবার দুপুরে একই এলাকা থেকে আরও একটা মৃত হরিণ উদ্ধার করা হয়।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসে সুন্দরবনে হরিণ ভেসে গেছে। বৃহস্পতিবার সকালে মঠবাড়ীয়া থেকে একটি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছে। এছাড়া গত দুদিনে কচিখালীতে একটি এবং দুবলারচরে একটিসহ মোট চারটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/এএএম
