লোহাগাড়ায় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

আপডেট : ২৭ মে ২০২১, ১৫:১২

চট্টগ্রামের লোহাগাড়ায় হেফজখানার এক শিশু শিক্ষার্থীকে (৯) বলাৎকারের অভিযোগে আবদুল্লাহ মুজাহিদ (২২) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার (২৬ মে) রাতে উপজেলার বড়হাতিয়া চাকফিরানী দুর্লভের পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিক্ষক মুজাহিদ উপজেলার বড়হাতিয়া চাকফিরানী দুর্লভের পাড়ার মো. দেলোয়ার হোসেন প্রকাশের ছেলে এবং দুর্লভের পাড়া হেফজখানা ও এতিমখানার শিক্ষক।

জানা যায়, শিক্ষক মুজাহিদ ছাত্রকে বিগত কিছুদিন ধরে তার কক্ষে নিয়ে বলাৎকার করে আসছিলো এবং বিষয়টি কাউকে না বলার জন্য বার বার নিষেধ করেন। ঘটনাটি জানাজানি হলে ছাত্রের পরিবার বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরীকে জানান। ঘটনাটি তিনি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদকে জানান। পরে ওসির নির্দেশে শিক্ষক মুজাহিদকে আটক করে পুলিশ।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, ‘বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ আমাকে ঘটনাটি জানালে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

ইত্তেফাক/এমআর