শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

আপডেট : ২৭ মে ২০২১, ১৭:২২

পদ্মা উত্তাল থাকায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল এখনো (এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃহস্পতিবার দুপুর ৪টা) বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ। 

এদিকে চারটি ফেরি ঘাটই ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাটে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। এখনো পদ্মা উত্তাল। ঢেউয়ের তোড়ে এরই মধ্যে শিমুলিয়ার ২ নম্বর ফেরি ঘাটের পন্টুন ভেঙে গেছে। অন্য তিন ঘাটের সংযোগ সড়ক পানিতে তলিয়ে গেছে। ঢেউয়ের তোড়ে হুমকির মুখে থাকা ঘাট রক্ষায় বালুর বস্তা ফেলা হচ্ছে। এমন পরিস্থিতিতে ফেরি ও লঞ্চ বন্ধ রাখা হয়েছে। ফলে পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত যান ও কয়েক হাজার মানুষ। 

বিআইডব্লিউটিসির ম্যানেজার আহাম্মদ আলী বলেন, ঢেউ আর বাতাসের কারণে ঘাট রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। মেরামত কাজ শুরু করা যাচ্ছে না। পরিস্থিতি অনুকূলে আসলে ফেরি চলবে।

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ -এর প্রভাবে শিমুলিয়া- বাংলাবাজার নৌ-রুটে বুধবার সকাল থেকে ১৮  ফেরি এবং মঙ্গলবার বিকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। 


ইত্তেফাক/ইউবি