মধুপুরে বিষমুক্ত তরমুজ চাষ করা হচ্ছে। স্থানীয় তমাল মৃ তার দুই একর ধানী জমিতে বোরোর পরিবর্তে এবার তরমুজ চাষ করেন। তিনি জানান, বিষমুক্ত তরমুজ চাষ করতে খরচ হয়েছে ৪০ হাজার টাকা। এ পর্যন্ত দেড় লাখ টাকার তরমুজ বিক্রি হয়েছে। গোল্ডেন কিং জাতের তরমুজ চাষে সেচ, সার ও কীটনাশক কোনো কিছুই প্রয়োগ করতে হয়নি। নিরাপদ ফল হওয়ায় বিক্রিতেও কোনো সমস্যা হয়নি। মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, মধুপুরে এবার মাত্র পাঁচ একর জমিতে তরমুজ চাষ হয়েছে। নিরাপদ তরমুজ চাষের জন্য চাষিদের সেক্সফরোমেন ট্রেপ এবং ইয়োলো ট্রেপ সরবরাহ করা হচ্ছে।
