কালের সাক্ষী হয়ে আছে কটিয়াদীর নীল চুল্লি

আপডেট : ২৭ মে ২০২১, ২১:১০

কটিয়াদী উপজেলার জালালপুরে ব্রিটিশ শাসন আমলে ইংরেজ বেনিয়ারা প্রতিষ্ঠা করে নীল কুঠি। জালালপুরে এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই কুঠির চুল্লির ধ্বংসাবশেষ। ১৮৮৬ সালে উপমহাদেশের সবচেয়ে বড় নীল চুল্লির মধ্যে এটি ছিল উল্লেখযোগ্য। বর্তমানে সংরক্ষণের অভাবে চুল্লিটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় সচেতন মহল এ চুল্লিটি সংরক্ষণসহ প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে। এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোস্কাকুর রহমান জানান, জালালপুরের নীল কুঠির এ চুল্লিসহ উপজেলার সবকটি ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে প্রত্নতত্ত্ব বিভাগকে দ্রুতই অবহিত করা হবে।