রাউজানে স্কুলশিক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে মো. সোহেল হোসেন আরজু (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় পশ্চিম গহিরার ব্রিকফিন্ড নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক অজয় দেব শীল বলেন, ‘অভিযোগ পেয়ে আমরা দ্রুত অভিযান চালিয়ে ঘটনায় জড়িত একজনকে আটক করেছি। তাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
