ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় এক জন নিহত

আপডেট : ২৭ মে ২০২১, ২১:১৮

মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন। নিহত ব্যক্তি হলেন—টিপু। আহতরা হলেন— শাহিন ও নাঈম। বুধবার রাতে এ দুর্ঘনা ঘটে। ফ্লাইওভারের যাত্রাবাড়ী অংশে মোটরসাইকেল দুর্ঘটনায় টিপু নিহত হন।

ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, গতকাল ভোর ৬টার দিকে হানিফ ফ্লাইওভারের ওপরে একটি মোটরসাইকেলে তিন জন যাচ্ছিলেন। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে তারা আহত হন। ভোর সাড়ে ৬টার দিকে তাদের হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে কর্তব্যরত চিকিত্সক টিপুকে মৃত ঘোষণা করেন।