প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৩টির বা ৪৪ দশমিক ৭৮ শতাংশের শেয়ার ও ইউনির দর বেড়েছে। গতকাল শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে নর্দার্ন ইসলামি ইনসিওরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কর্মদিবস মঙ্গলবার নর্দার্ন ইসলামি ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৫ দশমিক ১০ টাকা। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬০ দশমিক ৬০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৫০ টাকা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে নর্দার্ন ইসলামি ইনসিওরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইর টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইনসিওরেন্সের ৯ দশমিক ৯৬ শতাংশ, গ্রিনডেল্টা ইনসিওরেন্সের ৯ দশমিক ৯৫ শতাংশ, পাইওনিয়ার ইনসিওরেন্সের ৯ দশমিক ৯৩ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্সের ৯ দশমিক ৯১ শতাংশ, ডেল্টা লাইফ ইনসিওরেন্সের ৯ দশমিক ৯০ শতাংশ, সালভো কেমিক্যাল ৯ দশমিক ৮৭ শতাংশ, ফারইস্ট লাইফ ইনসিওরেন্সর ৯ দশমিক ৮৪ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ৯ দশমিক ৮২ শতাংশ এবং যমুনা ব্যাংকের শেয়ার দর ৯ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে।
