ব্রিটিশ নাগরিক জেরেমি উইলিম্যানের পাঠানো আইনি নোটিশে জয় পেয়েছে হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদম তমিজি হক। সম্প্রতি দুবাইয়ের এক আদালতের রায়ে এই জয় পান তিনি। এ বছরের ২৮ জানুয়ারি দুবাইয়ে বাড়ি কেনার জেরে ৫০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে আদম তমিজি হককে আইনি নোটিশ পাঠায় ব্রিটিশ নাগরিক জেরেমি উইলিম্যান। সেই আইনি নোটিশ পেয়ে দুবাইয়ে একটি মামলা দায়ের করে আদম তমিজি হক। সেই মামলায় নিজের পক্ষে রায় পান হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। আদালত ১ লাখ ৪০ হাজার দিরহাম আদম তমিজি হককে ফেরত দিতে বলেছে । পরবর্তী সময়ে কারো বিরুদ্ধে যাতে এই ধরনের মিথ্যা অভিযোগ না আনা হয় সেই বিষয়ে জেরেমি উইলিম্যানকে সতর্ক করেছে আদালত। আদালতের রায়ের পর ২৫ মে আদম তমিজি হকের পক্ষে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান জেরেমি উইলিম্যানকে একটি আইনি নোটিশ পাঠিয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি
