রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেটের যাত্রা শুরু হলো টঙ্গীর খাঁপাড়া রোডে। বৃহস্পতিবার নতুন এ আউটলেটের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইনভেস্টর ইকবাল হোসেন খান, তৌফিক আলম, আরিফিন রনি, সোহরাব হোসেন খান, ‘স্বপ্ন’ ফ্র্যাঞ্চাইজির হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ রাজীবুল হাসান।
ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মাদ নাসির উদ্দিন, এফসিএমএ এতে সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জাহিদুল ইসলামসহ অন্যরা অংশ নেন
উত্তরা ব্যাংক লিমিটেড-এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় ১২.৫ শতাংশ স্টক ও ১২.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা এবং লাভ ক্ষতি হিসাব সহ বার্ষিক প্রতিবেদন-২০২০ অনুমোদন করা হয়। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন
