মোস্তাক হোসেন তুহিন রামেবির নতুন ভিসি

আপডেট : ২৭ মে ২০২১, ২২:০৭

রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন তুহিন। গতকাল বৃহস্পতিবার উপ-সচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাকে রামেবির উপাচার্য হিসেবে নিয়োগের কথা বলা হয়। ১৯৮৬ সালে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মাদারীপুরের এক সম্ভ্রান্ত মুসলিম ও রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। দেশের চিকিত্সাপেশার উন্নয়নে তার অবদান রয়েছে।