বিমান বাহিনীর ১১৬তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

আপডেট : ২৮ মে ২০২১, ০০:০৮

বিমান বাহিনীর সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল আলম বৃহস্পতিবার বিমান বাহিনীর ফ্যালকন হলে অনুষ্ঠিত ১১৬তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি)-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের সনদপত্র ও ট্রফি প্রদান করেন।

প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার-এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. নজরুল ইসলাম, পিএসসি এবং কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট (সিএসটিআই)-এর অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মো. শরীফ মোস্তফা তাকে স্বাগত জানান। ১৪ সপ্তাহের এই কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১৯ জন, নাইজেরিয়া বিমান বাহিনীর দুই জন এবং জাম্বিয়া বিমান বাহিনীর এক জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। শান্তিকালীন ও যুদ্ধকালীন সময়ে যৌথবাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে বিভিন্ন ধরনের রণকৌশল অবলম্বনে ভবিষ্যত্ কর্মকাণ্ড কীভাবে সহজভাবে পরিচালিত করা যায় তার ওপর প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের বিশেষ/বাস্তব ধারণা উক্ত কোর্সে দেওয়া হয়। —আইএসপিআর