রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কিশোর গ্যাং চাঁন গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুরের বেড়িবাঁধ রোডস্থ শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—শাকিল (১৩), আরিফ (১৩), রাব্বি (১২)। এ সময় তিনটি ছুরি জব্দ করা হয়।
র্যাব-২-এর সহকারী পরিচালক এএসপি আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জানা যায়, গ্রেফতারকৃতরা কিশোর গ্যাং চাঁন গ্রুপের সদস্য। তবে, চাঁন গ্রুপের প্রধান এখন কারাগারে রয়েছে। সে জেল থেকে ছিনতাই, চুরি, পাড়া-মহল্লায় মারামারিসহ নানা অপকর্মের ইন্ধন দিয়ে আসছে।
