ঢাকা রিজেন্সি ও ইভ্যালির মধ্যে চুক্তি সই

আপডেট : ২৮ মে ২০২১, ১৯:২১

রাজধানীর অন্যতম জনপ্রিয় ও পাঁচ তারকা হোটেল ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবং ই–কমার্স সাইট ইভ্যালির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

ইভ্যালির পক্ষ থেকে চুক্তি পত্রে স্বাক্ষর করেন হেড অফ কমার্সিয়াল সাজ্জাদ আলম এবং ।ঢাকা রিজেন্সির হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং মো. মাহমুদ হাসান।

এ চুক্তির অধীনে এখন থেকে ঢাকা রিজেন্সির সারপ্রাইজিং অফার পাওয়া যাবে ইভ্যালিতে। 

ইত্তেফাক/জেডএইচডি