করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও অভিঘাত থেকে উত্তরণে জীবন বাঁচানোর বাজেট চায় বিএনপি। শুক্রবার (২৮মে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেট ভাবনা তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এবারের বাজেট হওয়া উচিত জীবন বাঁচানোর বাজেট। করোনা নিয়ন্ত্রণ না করলে কোনো বাজেটই কাজে আসবে না।’
তিনি বলেন, ‘হরিলুটকে বৈধতা দিতেই এবারের বাজেটে কালো টাকা সাদা করার ব্যবস্থা রাখা হয়েছে। করোনাকালে কারা এতো কালো টাকার মালিক হলো, জনগণ তা জানতে চায়।’
করোনাকালে এতো বড় আকারের বাজেট তামাশা ছাড়া কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি। গতানুগতিক বাজেট থেকে সরে এসে একটি তিন বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনা করারও দাবি জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘যথাযথ উন্নয়ন এবং গরিবের জন্য সাহায্য প্রাপ্তি নিশ্চিত করতে এটির দরকার রয়েছে।’
ইত্তেফাক/এএএম
