মালয়েশিয়া জুড়ে আবার দুই সপ্তাহের লকডাউন

আপডেট : ২৮ মে ২০২১, ২৩:৪৬

করোনা মোকাবিলায় আগামী ১ জুন থেকে ১৪ জুন পর্যন্ত দেশব্যাপী কঠোর লকডাউনে যাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। আজ দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দুই সপ্তাহের জন্য লকডাউনের এ ঘোষণা দেয়া হয়। এর আগে ৭ জুন পর্যন্ত এমিসও ঘোষণা করেছিল সরকার।

শুক্রবার (২৮ মে) রেকর্ড সংখ্যক ৮ হাজার ২৯০ জন করোনা রোগী শনাক্তের খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে লকডাউনের এ ঘোষণা দিলো দেশটি। জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সভা শেষে এ ঘোষণা দেয়া হয়। ঘোষিত এ লকডাউনে একেবারেই প্রয়োজনীয় অর্থনীতির এমন কিছু খাঁত বাদে সবকিছুই বন্ধ থাকবে।

No description available.


উল্লেখ্য, তৃতীয় দফা করোনা মোকাবেলায় বেশ হিমশিম খাচ্ছে মালয়েশিয়া সরকার। গেলো চারদিনে প্রতিদিনই রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। যার সবশেষ শুক্রবার প্রথমবারের মতো ৮ হাজার ছাড়ালো। পরপর এতো বিধিনিষেধ জারির পরও সংক্রমণ রোধ হচ্ছে না। দেশটির সরকার মনে করে মানুষের চলাচলকে নিয়ন্ত্রণ ছাড়া কোনভাবেই করোনা মোকাবেলা সম্ভব নয়। আর সে কারণেই সম্পূর্ণ লকডাউনের এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।


ইত্তেফাক/এমএএম