‘অসুস্থরাই সমালোচনা করেন!’

আপডেট : ২৮ মে ২০২১, ২০:২৩

 বিনোদন ডেস্ক

 

কিছুদিন আগেই ব্যাডমিল্টল খেলোয়াড় সাইনার ভূমিকায় অভিনয় করে প্রশংসার জোয়ারে ভাসেন বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া। সেই রেশ কাটতে না কাটতেই তার ‘সন্দ্বিপ অর পিংকি ফেরার’ সিনেমাটি ওটিটি প্লাটফর্ম অ্যামজন প্রাইমে মুক্তি পেয়েছে। এই সিনেমাটিপর মুক্তির পরও তার স্তুতি চলছে বলিপ্রেমীদের ভেতরে। তবে তার এই সাফল্যের পেছনের পথ ততটা মশৃন ছিল না। ক্যারিয়ারের শুরুতে অনেকেই তার অভিনয় দক্ষতা প্রশংসা করলেও মাঝে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। সে সময় চরিত্র অনুযায়ী তিনি নিজের সেরাটাও দিতে ব্যর্থ হন বলে অনেকে মন্তব্য করেন। এ নিয়ে পরিনীতি মুখ না খুললেই একাধিক হিট সিনেমা উপহার দিয়েই বিষয়টি নিয়ে কথা বললেন তিনি। ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাত্কারে পরিনীতি বলেন, ‘আমার ক্যারিয়ারের শুরুতে আমি বেশ কয়েকটি সফল সিনেমা উপহার দিয়েছি। সেগুলো থেকে পুরস্কার অর্জন করেছি। তবে মাঝে আমার সময় ভালো ছিল না। আর এই সময়ে যারা আমার অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা অসুস্থ মানুষ বলে মনে করি। হ্যাঁ, সে সময় হয়তো কিছু সিনেমা ব্যবসাসফল হয়নি। তবে সেটাই কী আমার যোগ্যতা বিচারের মাপকাঠি! আমার শেষ কয়েকটি সিনেমা দেখুন, শুধু বক্স অফিস নয়, আপনাদের প্রশংসারও কেন্দ্রে রয়েছে। প্রতিটি সিনেমাতে নিজের সেরাটা দেওয়ার পাশাপাশি নিজের অভিনয় দক্সতার প্রমাণ দেওয়ার চেষ্ট করেছি। সাইনার পর এবার সন্দ্বিপ অর পিংকি সিনেমাটিতেও ইতিবাচক সাড়া ও প্রশংসা পাচ্ছি।’

নিজের ক্যারিয়ারের এই প্রতিকূল পথ পেরুনো প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘অনেকদিন ধরেই ভালো একটি গল্প ও চরিত্র প্রত্যাশা করছিলাম। কিন্তু ব্যাটে-বলে মিলছিল না। আপনি যতই প্রতিভাবান হন, যদি নিজেকে প্রকাশ করার মতো চরিত্র না পান, তবে সেই মেধা কোনো কাজে আসবে না। তাই সমালোচনা করার আগে একটু ভাববেন। কারণ কেউই ফ্লপ কিছু করতে চায় না।’