বদলগাছীতে আমের ভালো ফলন

আপডেট : ২৮ মে ২০২১, ২১:০২

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

বদলগাছীতে আমের ভালো ফলন হয়েছে। আর এক সপ্তাহের মধ্যেই শুরু হবে আম পাড়া। সদরের আমবাগানের মালিক ও বদলগাছী পাইলট হাই স্কুলের শিক্ষক আসাদুজ্জামান মামুন বলেন, আমার বাগানের ৭৫টি গাছেই আমের ফলন ভালো হয়েছে। আশা করছি বাগানে এবার ১০০-১২০ মণ আম হবে। উপজেলার চমচমপুর গ্রামের ভুট্টু মিয়া বলেন, আমার ১০ বিঘা আমবাগান থেকে আশা করছি ৫০০ মণ আম পাব। উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান আলী বলেন, উপজেলায় এবার ২৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ হয়েছে। ফলনও ভালো হবে। আগামী সপ্তাহের মধ্যেই এখানে আম পাড়া শুরু হবে।