করোনাঝুঁকিতে মহাদেবপুর

আপডেট : ২৮ মে ২০২১, ২১:০৬

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

করোনা রোগী শনাক্তের হারে শীর্ষে থাকা চাঁপাইনবাবগঞ্জ থেকে মহাদেবপুরসহ নওগাঁর বিভিন্ন উপজেলায় আসছে নির্মাণশ্রমিক। কঠোর লকডাউনের মধ্যেও বিভিন্ন উপায়ে এসব শ্রমিকরা উপজেলায় প্রবেশ করায় বাড়ছে করোনাঝুঁকি। আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয়রা। খোঁজ নিয়ে জানা যায়, ঈদের পর বাড়ি থেকে ফিরে এসে ইতিমধ্যে কাজ শুরু করেছেন এসব নির্মাণশ্রমিকরা। তাদের হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে না। ফলে সংস্পর্শে আসা স্থানীয় শ্রমিকরা করোনাঝুঁকিতে রয়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে উপজেলায় কঠোর নজরদারি করা হচ্ছে।