ধুলায় ঢাকা সড়ক

আপডেট : ২৮ মে ২০২১, ২১:০৭

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

গাইবান্ধার বিভিন্ন সড়কে চলছে উন্নয়ন কাজ। ফলে দিন ও রাত সব সময়ই এসব সড়কের ধুলায় ঢেকে থাকছে চারপাশ। এতে বাড়ছে অ্যাজমা, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগীর সংখ্যা। সরজমিনে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট ভায়া দিনাজপুর আঞ্চলিক সড়কে গিয়ে ধুলার এমন চিত্র দেখা যায়। সড়কের পাশের বাসিন্দা তারা মিয়া বলেন, ধুলার কারণে এখন শ্বাস নিতে কষ্ট হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মজিদুল ইসলাম বলেন, হাসপাতালে এখন অ্যাজমা, শ্বাসকষ্টের রোগীরা বেশি চিকিত্সা নিচ্ছেন। সওজের গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ কবির বলেন, ধুলাবালি নিয়ন্ত্রণে ঠিকাদারি কর্তৃপক্ষকে সড়কে নিয়মিত পানি দিতে নির্দেশ দেওয়া হয়েছে।