হবিগঞ্জ প্রতিনিধি
বানিয়াচংয়ে পুকুর থেকে তিন মাস বয়সি শিশু মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উপজেলার ২ নম্বর ইউনিয়নের আদর্শ গ্রামে। শিশুটি ঐ গ্রামের শ্রমিক আবু ছালেহ মিয়ার ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা অন্যত্র ছিলেন। সেখান থেকে ঘরে এসে ছেলেকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পেছনের পুকুরে লাশ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে।
