পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার প্রেসক্লাব ভবনে বিদায়ি সভাপতি মেহের এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। জয়নাল আবেদীন বাবুলকে সভাপতি ও নসরতে খোদা রানাকে সাধারণ সম্পাদক এবং বুলবুল আহম্মদকে অর্থ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।
