পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যমন্ত্রীর মায়ের দাফন

আপডেট : ২৮ মে ২০২১, ২১:১৯

মানিকগঞ্জ প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপনের মা ফৌজিয়া মালেকের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকালে মানিকগঞ্জ গড়পাড়া হাইস্কুল মাঠ এবং সাটুরিয়ায় হরগজ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের জানাজা শেষে গড়পাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, ফৌজিয়া মালেক গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এ এম জেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।