ধামরাইয়ে স্বামী পরিত্যক্তা নারীর মৃত্যু নিয়ে রহস্য

আপডেট : ২৮ মে ২০২১, ২১:২৬

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাইয়ের আমতা ইউনিয়নের বাউখণ্ড গ্রামে বসবাসকারী ফুলবানু নামে স্বামী পরিত্যক্তা এক নারীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গতকাল সকালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।  ফুলবানু বাউখণ্ড গ্রামের মৃত মেন্দু বেপারির কন্যা।

জানা যায়, ৪০ বছর আগে বিয়ের দুই মাস পরই স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়িতে থেকে অন্যের বাড়িতে কাজ করে তিনি জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি বাবার বাড়ির সম্পদ নিয়ে তার ভাই ও ভাবি তাকে নানাভাবে নির্যাতন করত। লাশ উদ্ধারের আগের দিন ও  তারা তাকে নির্যাতন করে বলে জানা যায়। এ বিষয়ে ধামরাই থানার অন্তর্গত কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ রাসেল মোল্লা বলেন,  লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলা হয়েছে।