গোপালগঞ্জ প্রতিনিধি
কচি-কাঁচার মেলার সাবেক সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের কবরে দোয়া মোনাজাত করে শ্রদ্ধা নিবেদন করেছে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা। এ সময় মরহুম খোন্দকার ইব্রাহিম খালেদের রুহের মাগফিরাত কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।
গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টায় সংগঠনের নেতৃবৃন্দ গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ার বাড়িতে পৌঁছে এসব কর্মসূচিতে অংশ নেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল্পনা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুয়িদ, চৌধুরী ওয়ালিদ, নিশাত শারমিন নিশিসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
