ফেনীতে উদ্বোধন হলো হোলসেল মার্কেটপ্লেস সদাগর ডট কমের ট্রেড সেন্টার। শনিবার (২৯ মে) সকালে ফেনী শহরের ট্রাংক রোডে শাহ আলম টাওয়ারের ষষ্ঠ তলায় নতুন এই ট্রেড সেন্টারটির উদ্বোধন করা হয়।
মিনিকেট চাল মাত্র ৪০ টাকায় পাইকারিতে বিক্রি, শস্য উৎসব এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে থাকার মাধ্যমে আলোচনায় এসেছে সদাগর.কম। পাইকারি দামে গুনগত পণ্যের সারাদেশের পণ্য সদাগর ডট কমের মাধ্যমে কিনতে পারবেন গ্রাহকরা। এর মাধ্যমে ফেনীর উদ্যোক্তাদের পাশে থাকার ঘোষণা দিয়ে ট্রেড সেন্টারের উদ্বোধন করেন সদাগর ডট কমের সিইও আরিফ চৌধুরী।
তিনি বলেন, আমরা দেশের অন্যতম বাণিজ্যিক নগরী ফেনীতে ব্যবসায় সম্প্রসারণ করতে পেরে আনন্দিত। আশা করছি এখানকার উদ্যোক্তারা আমাদের ট্রেড সেন্টার ব্যবহার করে ফেনীবাসীকে সুলভ মূল্যে সকল পণ্য তুলে দিবেন।
প্রতিষ্ঠানটির চিফ স্ট্রাটেজি অফিসার জাহিদ শাহ বলেন, আমরা দেশীয় ই-কমার্স। আমাদের লক্ষ্য দেশের পণ্যের ব্রান্ডিং। আমরা সবার সহযোগিতা চাই এগিয়ে যেতে।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানে হাফেজ মাওলানা রুহল আমিনের সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন সদাগর.কমের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আরিফ চৌধুরী, সদাগর ডট কমের সিএসও জাহিদ শাহ, সদাগর ফেনী ট্রেড সেন্টারের উদ্যোক্তা শাখাওয়াত হোসেন।
ইত্তেফাক/জেডএইচডি
