শাওমি দেশের বাজারে সর্বশেষ ফ্ল্যাগশিপ মি ১১এক্স উন্মোচন করেছে। স্মার্টফোনটিতে আছে অসংখ্য ফিচার; যার মধ্যে আছে সর্বাধুনিক হার্ডওয়্যার ও সেরা স্পেসিফিকেশন। নতুন ফিচারগুলোর মধ্যে আছে ই৪ ১২০হার্জ অ্যামোলেড ডিসপ্লে, ডলবি অ্যাটমস ডুয়েল স্পিকার, আইপি রেটিং এবং চমকপ্রদ ডিজাইন। হালকা এবং স্টাইলিশ ডিজাইনের মি ১১এক্স-এ গ্রাহকদের সর্বোত্তম অভিজ্ঞতা দিতে ফ্ল্যাগশিপের সবগুলো উপাদানের সন্নিবেশ ঘটানো হয়েছে।
নতুন স্মার্টফোন উন্মোচন নিয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘শাওমির লক্ষ্য শুধু প্রিমিয়াম পণ্যই নয়, সেটা ওই ক্লাসের মধ্যে সেরা প্রযুক্তির সমন্বয়ে নিয়ে আসা, যাতে আমাদের গ্রাহকরা উপকৃত হন। মি ১১এক্স উন্মোচনের মধ্য দিয়ে আমরা আশা করছি, গ্রাহকদের আগামী দিনের সকল চাহিদা পূরণের পাশাপাশি নতুনত্বের সুবিধা মিলবে। ফ্ল্যাগশিপ লেভেলের অভিজ্ঞতা দেওয়ার জন্য মি ১১এক্স ফোনটিতে সুপিরিয়র ক্যামেরা, অত্যাধুনিক ডিসপ্লের সমন্বয় রাখা হয়েছে।’
মি ১১এক্স ফোনে সর্বোচ্চ শক্তিশালী পারফরম্যান্স ও দক্ষতা নিশ্চিত করতে ফ্ল্যাগশিপ গ্রেডের কোয়ালকমের স্ল্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ও ক্রায়ো ৫৮৫ চিপসেট দেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতের কথা চিন্তা করে ৫জি সংযোগ দেওয়া হয়েছে। গত বছর বাজারে আনা ফ্ল্যাগশিপ স্ল্যাপড্রাগন ৮৬৫ প্রসেসরের সঙ্গে তুলনা করলে দেখা যায়, নতুন প্রসেসরটি তার চেয়ে ১২ শতাংশ বেশি পারফরম্যান্স দেয়। এতে রয়েছে ডেডিকেটেড প্রাইম কোর ৩.২গিগাহার্জ প্রসেস ক্ষমতা। ডিভাইসটি আসছে আল্ট্রাফাস্ট এলপিডিডিআর৫ এবং ইউএফএস ৩.১ স্টোরেজে; যা দেবে শক্তিশালী পারফরম্যান্স। ডিভাইসটিতে থাকা লিক্যুইড কুল প্রযুক্তি ১.০ প্লাস সহজে ফোনটি গরম হতে দেয় না। ফলে কোনো ধরনের অসুবিধা ছাড়াই দীর্ঘ সময় একটানা ও আরামদায়ক পারফরম্যান্স দিতে সক্ষম। মি ১১এক্স তিনটি কালার ভ্যারিয়েন্ট কসমিক ব্ল্যাক, লুনার হোয়াইট ও সেলেসশিয়াল সিলভারে শীঘ্রই দেশের বাজারে পাওয়া যাবে।
