ডা. গোলাম মর্তুজা হারুন
বিএমএ চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি ও শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এ গোলাম মর্তুজা হারুন (৬৯) গত শুক্রবার রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। গতকাল শনিবার বাদ আসর জমিয়তুল ফালাহ জামে মসজিদে জানাজা শেষে নগরীর কাতালগঞ্জ মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএমএ, চট্টগ্রাম প্রেসক্লাব, সিজেকেএস, ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজ (এফডিএসআর), ড্যাব ও শেভরন পরিবারসহ চিকিত্সকদের বিভিন্ন সংগঠন। গত ১২ মে ডা. গোলাম মর্তুজা হারুনের করোনা পজেটিভ শনাক্ত হয়। তিনি করোনা পরবর্তী ফুসফুসে জটিলতায় ভুগছিলেন।
