টঙ্গীতে আলোর মিছিলের উদ্যোগে বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ

আপডেট : ২৯ মে ২০২১, ২১:৪৪

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

টঙ্গীতে আলোর মিছিল স্বনির্ভরায়ন প্রকল্পের মাধ্যমে শত পরিবার স্বাবলম্বী করার লক্ষ্যে বিনা মূল্যে ১০০ সেলাই মেশিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল  টঙ্গীর উত্তর আরিচপুর আলোর মিছিল স্কুলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। আলোর মিছিল শিক্ষা পরিবারের চেয়ারম্যান সৈয়দ মজিবুর রহমানের সভাপতিত্বে স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম। বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুত্ মিশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, আরটিভির ন্যাশনাল ডেস্ক ইনচার্জ রাসেল আহমেদ প্রমুখ।