আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

আপডেট : ২৯ মে ২০২১, ২১:৪৫

ইত্তেফাক রিপোর্ট

আশুলিয়ায় একটি পোশাককারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে শ্রীপুর এলাকায় আজিজ টেক্সটাইল মিলের একটি শেডে তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দেড় ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার রাত ১২টার দিকে কারখানাটির একটি শেডে সুতার গুদামে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুন নেভাতে ব্যর্থ হলে রাত ১টার দিকে আরেকটি ইউনিট যুক্ত করে চারটি ফায়ার ইউনিটের চেষ্টায় রাত পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, তাত্ক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।