ভূঞাপুরে ব্রিজের সংযোগ সড়ক নেই

আপডেট : ২৯ মে ২০২১, ২১:৪৯

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

ভূঞাপুরে গাবসারা ইউনিয়নের চন্ডীপুর গ্রামে ব্রিজের সংযোগ সড়ক না থাকায় স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হচ্ছে। নির্মাণের দুই বছর পার হলেও সংযোগ সড়ক হয়নি। চন্ডীপুর গ্রামের আল আমিন জানান, এলাকার মানুষের যাতায়াতের জন্য ব্রিজটি নির্মাণ করা হলেও এটি ব্যবহারের উপযোগী হয়নি। ব্রিজের ওপর বাইসাইকেল ধাক্কা দিয়ে উঠাতে হয়। গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির জানান, ঠিকাদার ব্রিজটি নির্মাণ করেছে ঠিকই। কিন্তু রাস্তা করেনি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জহুরুল ইসলাম জানান, ব্রিজটির দুই পাশে মাটি দিয়ে রাস্তা তৈরির জন্য একটি প্রকল্প দেওয়া হয়েছে।