ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন হতে যাচ্ছে। জানা গেছে, উপজেলা সদরের চন্দ্রখানা মৌজার নাওডাঙ্গা পুলের পাড় এলাকায় তেত্রিশ শতক জমির ওপর নির্মাণ করা হয় এটি। নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার লিমন মিয়া জানান, এখনো কিছু জিনিসপত্র আনা বাকি আছে। দ্রুতই স্টেশনটি চালু হবে। কুড়িগ্রাম জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সরকার জানান, প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ফায়ার স্টেশনটি নির্মাণ করা হয়েছে। গত সপ্তাহে ভবনটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
