স্টাফ রিপোর্টার, রংপুর
ভরা মৌসুমেও রংপুরের হাটবাজারে ফলের দাম চড়া। গতকাল শনিবার দুপুরে রংপুর সিটি বাজারসহ নগরীর বিভিন্ন সড়কে মোড়ের ফল দোকান ঘুরে দেখা গেছে—আম, জাম, কাঁঠাল, লিচু, জামরুল, কদবেল, লটকন, আনার, পেয়ারাসহ বিভিন্ন রকমের ফলের ছড়াছড়ি। ফল বিক্রেতা মকবুল হোসেন, কাদের মিয়া, বুলু মিয়া, শাহআলম বলেন, ‘প্রতি বছর নতুন ফল নামলে বাজারে উপচে পড়া ভিড় থাকত। কিন্তু করোনার কারণে এখন পরিস্থিতি ভিন্ন। আগের মতো বাজারে ক্রেতা নেই।’ রংপুর জেলা প্রশাসক মো. আসিফ আহসান বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রংপুর জেলায় নিরাপদ ফলের বাজার নিশ্চিতে অভিযান চালানো হচ্ছে।’
