চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরে শনিবার সকালে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ হলেন উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ মিয়াপাড়া গ্রামের কাজী আলম হোসেনের ২য় স্ত্রী খাদিজা খাতুন (৩৫)। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।
