সেনবাগে বিদ্যুত্স্পৃষ্টে ইটভাটার শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৯ মে ২০২১, ২১:৫৩

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

সেনবাগে বিদ্যুতের তারে জড়িয়ে মো. বেলাল হোসেন (৪৫) নামের এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় গ্রামের ভাই ভাই ব্রিক ফিল্ডে। নিহত বেলালের বাড়ি উপজেলার পূর্ব ছাতারপাইয়া গ্রামে। তিনি ঐ গ্রামের টুটুন দরবেশের নতুন বাড়ির চৌধুরী মিয়ার ছেলে। সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।