ইয়াবাসহ গ্রেফতার ইবি কর্মচারী বরখাস্ত

আপডেট : ২৯ মে ২০২১, ২১:৫৩

ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা

ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনসিসি অফিসের কম্পিউটার অপারেটর মো. বকুল হোসেনকে পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার মু. আতাউর রহমান দৈনিক ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনসিসি অফিসের কম্পিউটার অপারেটর মো. বকুল হোসেনকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অপারেটর পদ থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিধি মোতাবেক বরখাস্তকালীন তিনি জীবন ধারণ ভাতা পাবেন।