গ্লোবাল ফুড সেফটি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন পেল আরলা ফুডস

আপডেট : ২৯ মে ২০২১, ২১:৫৬

ডেনমার্কের বহুজাতিক দুগ্ধ সমবায় প্রতিষ্ঠান আরলা ফুডসের স্থানীয় সাবসিডিয়ারি এবং ৬০ বছর ধরে দেশের জনপ্রিয় মিল্ক পাউডার ব্র্যান্ড ডানোর প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড সম্প্রতি সম্মানজনক ফুড সেফটি সিস্টেম সার্টিফিকেশন (এফএসএসসি) ২২০০০ (ভার্শন ৫) পেয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় পরিদর্শন, যাচাইকরণ, পরীক্ষা এবং প্রত্যয়নকারী প্রতিষ্ঠান এসজিএস এই সার্টিফিকেশনটি অনুমোদন করেছে। আরলা ফুডস বাংলাদেশ এই সার্টিফিকেশন গ্রহণকারী দেশের একমাত্র পাউডার দুধ সরবরাহকারী প্রতিষ্ঠান।  এই সার্টিফিকেশন প্রাপ্তির গুরুত্ব সম্পর্কে আরলা ফুডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক পিটার হলবার্গ বলেন, নিরাপদ এবং পুষ্টিকর দুগ্ধজাত পণ্যের মাধ্যমে সমাজে ইতিবাচক অবদান রাখার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতিবদ্ধতার একটি বিশেষ পরিচায়ক এফএসএসসি ২২০০০ (ভার্শন ৫) সার্টিফিকেশন। দায়িত্বশীল কাজের মাধ্যমে আমরা বাংলাদেশেও ভবিষ্যতে ইতিবাচক প্রবৃদ্ধি নিশ্চিত করতে আগ্রহী।—প্রেস বিজ্ঞপ্তি