মোহামেডানের জার্সি উন্মোচন

আপডেট : ২৯ মে ২০২১, ২১:৫৮

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বাদ দিয়ে আসন্ন বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে খেলবেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে ভালো না করলেও মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগে ধারাবাহিকতায় চোখ রাখছেন বাঁহাতি এ অলরাউন্ডার। গতকাল রাজধানীর ওয়েস্টিন হোটেলে মোহামেডানের জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। 

লিগে মোহামেডানের হয়ে টার্গেট জানতে চাইলে সাকিব গতকাল বলেছেন, ‘লক্ষ্য তো অবশ্যই থাকবে যেন তালিকার ওপরে থাকতে পারি। এখানে ম্যাচ বাই ম্যাচ যাওয়াটাই গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টিতে ধারাবাহিকতাটা ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু টি-টোয়েন্টি ক্রিকেট এখানে বড় দল ছোট দল খুব একটা পার্থক্য রাখে না, দিনে যে ভালো খেলবে সেই জিতবে। তো সেই জায়গা থেকে ধারাবাহিকতা পাওয়া খুব গুরুত্বপূর্ণ।’ এদিকে গতকাল নিয়মিত পরীক্ষায় ইমরুল কায়েস, তুষার ইমরানের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সঙ্গে করোনা ধরা পড়েছে তিন ক্লাব কর্মকর্তার। আবারও নমুনা নেওয়া হয়েছে পাঁচ জনের। গতকাল প্রিমিয়ার লিগের ৫ রাউন্ডের সূচি প্রকাশ করেছে বিসিবি। বিকেএসপির ৩, ৪ নম্বর মাঠ ও মিরপুর স্টেডিয়াম মিলে প্রতিদিন ছয়টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।