কঙ্গনার অন্যরকম উদযাপন...

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৩৪

বক্স অফিসে প্রথম ৫ দিনে প্রায় ৫২ কোটি উপার্জন করেছে কঙ্গনা রানাওয়াতের মণিকর্ণিকা:দ্য কুইন অফ ঝাঁসি। সিনেমার এই সাফল্য উদযাপন করতেই সুইজারল্যান্ডের আল্পস পর্বতে স্কিয়িং করতে দেখা যাচ্ছে কঙ্গনাকে। 

কঙ্গনার একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যাতে তাকে সুইজারল্যান্ডের সাদা বরফের মাঝে স্কিয়িং করতে দেখা যাচ্ছে। সিনেমার পরে ছুটি কাটাতে গিয়ে খুবই মজা করছেন এই বলিউড অভিনেত্রী। কঙ্গনা নিজে হিমাচল প্রদেশের চম্বার বাসিন্দা, তাই বরফের প্রতি প্রেম তার নতুন নয়।

আরও পড়ুন: আবার ‘দিলবার দিলবার’

এই সিনেমায় অভিনয় করেছেন জিশান আইয়ুব, অতুল কুলকার্নি, বৈভব তত্ত্বওয়াদি, সুরেশ ওবেরয় ও কলকাতার যিশু সেনগুপ্ত। ছবিটি প্রযোজনা করেছেন কমল জৈন। চিত্রনাট্য লিখেছেন ‘বাহুবলী’ খ্যাত কেভি বিজয়েন্দ্র প্রসাদ।

ইত্তেফাক/আরকেজি