বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির নির্বাচন

শেখ কবির হোসেন চেয়ারম্যান বেনজীর আহমেদ সেক্রেটারি

আপডেট : ২৯ মে ২০২১, ২৩:৩৬

 

বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের উদ্যোক্তাদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) পরিষদের নির্বাচনে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শেখ কবির হোসেন চেয়ারম্যান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির বেনজীর আহমেদ সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন।

গতকাল শনিবার অনলাইনে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন ভাইস চেয়ারম্যান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরী ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) এর প্রফেসর ড. শফিক আহমেদ সিদ্দিক, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ এর ড. আনিস আহমেদ  এবং ট্রেজারার হয়েছেন ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর কে বি এম মঈন উদ্দিন চিশতি।

কার্যনির্বাহী পরিষদের অন্য নির্বাচিত সদস্যরা হলেন এ কে এম এনামুল হক শামীম (পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), নজরুল ইসলাম বাবু (সোনারগাঁও ইউনিভার্সিটি), কাজী রফিকুল আলম (আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি), ইশতিয়াক আবেদিন (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), সাদাফ সাজ সিদ্দিকী (ব্রাক ইউনিভার্সিটি), মোজাফফর উদ্দিন সিদ্দিক (বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি), চৌধুরী নাফিজ সরাফত (ক্যানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ),  মো. সবুর খান (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), এ কে এম নুরুল ফজল বুলবুল (এক্সিম ব্যাংক এগ্রিকালচারাল ইউনিভার্সিটি), রিয়াদ আহমেদ (ঈসা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), প্রফেসর ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ (নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ), মো. রেজাউল করিম (সাউথইস্ট ইউনিভার্সিটি ) এবং কাইয়ূম রেজা চৌধুরী (ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফি)। 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আতিকুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের নির্বাচন কমিশন নির্বাচন ২০২১ পরিচালনা করে। —সংবাদ বিজ্ঞপ্তি