মালয়েশিয়ায় করোনা ভাইরাসের বিস্তার রোধে আগামী মঙ্গলবার থেকে দুই সপ্তাহের পূর্ণ লকডাউন শুরু হচ্ছে। ১৪ জুন পর্যন্ত চলা লকডাউনের মধ্যেও অবৈধ বিদেশি অভিবাসীদের ধরপাকড় অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্¿ী হামজা জয়নুদিন। স্বরাষ্ট্রমন্¿ী গতকাল সংবাদ সম্মেলনে জানান, জাতীয় নিবন্ধকরণ বিভাগ (এনআরডি) এবং পুলিশদের সঙ্গে যৌথভাবে এই কার্যক্রম পরিচালনা করবে অভিবাসন বিভাগ। গ্রেপ্তারকৃতদের রাখার জন্য প্রয়োজনীয় আটককেন্দ্রও প্রস্তুত বলে স্বরাষ্ট্রমন্¿ী জানান। তিনি বলেন, এর আগে আমাদের আটককেন্দ্রগুলো পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু এর সংখ্যা আরো বাড়ানো হয়েছে। -ফ্রি মালয়েশিয়া টুডে
