করোনায় মারা যাওয়া কর্মীদের পরিবারকে ৬০ বছর পর্যন্ত বেতন দেবে টাটা

আপডেট : ৩০ মে ২০২১, ১৫:১৪

মহামারি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা কর্মীদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের স্টিল (রড) জায়ান্ট কোম্পানি টাটা। সেই মোতাবেক প্রতিশ্রুতি অনুযায়ী, অবসর গ্রহণের সময়সীমা ৬০ বছর বয়স পর্যন্ত মারা যাওয়া কর্মীদের পরিবাররা বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবে। সম্প্রতি এক বিবৃতিতে তারা এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। পরে এক টুইট বার্তায় সেটি শেয়ার করেছে প্রতিষ্ঠানটি।

বিবৃতিতে বলা হয়েছে, এই ভয়াবহ মহামারির সময়ে টাটা স্টিল তার প্রিয় কর্মচারীদের শোকার্ত মৃত্যুতে ক্ষয়ক্ষতির সঙ্গে গভীরভাবে সহমর্মিতা জানাচ্ছে এবং একত্রিত হয়েছে। আগামীর সুন্দর ভবিষ্যত তৈরি করার জন্য তারা বিগত দিনগুলোতে উন্নয়ন করেছে।

 

#TataSteel has taken the path of #AgilityWithCare by extending social security schemes to the family members of the employees affected by #COVID19. While we do our bit, we urge everyone to help others around them in any capacity possible to get through these tough times. pic.twitter.com/AK3TDHyf0H

— Tata Steel (@TataSteelLtd) May 23, 2021

 

সংস্থার সেরা শ্রেণির সামাজিক সুরক্ষা পদক্ষেপগুলো তাদের পরিবারের জন্য সম্মানজনক জীবনযাত্রা নিশ্চিত করতে সহায়তা করবে। অবসর গ্রহণের সময়সীমা ৬০ বছর বয়স পর্যন্ত মারা যাওয়া কর্মীদের পরিবাররা বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবে, বিবৃতিতে উল্লেখ করা হয়।

সেখানে আরো বলা হয়েছে, সম্মুখসারির কর্মচারীদের সন্তানদের শিক্ষার সকল ব্যয়ভার বহন করবে কোম্পানি। বিশেষ করে যারা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের সন্তানরা।

ইত্তেফাক/টিএ