দেশে ফিরে যাচ্ছেন হেলস, লিগ পর্ব শেষে যাবেন ডি ভিলিয়ার্সও

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২৭

কাঁধের ইনজুরির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসর শেষ না করেই দেশে ফিরে যাচ্ছেন রংপুর রাইডার্সের ইংলিশ খেলোয়াড় অ্যালেক্স হেলস। আর লিগ পর্ব শেষে দেশে ফিরে যাবেন এবি ডি ভিলিয়ার্স।

গেল মঙ্গলবার চট্টগ্রামে রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচে কাঁধে ব্যথা পান তিনি। পরবর্তীতে জানা যায়, হেলসের ইনজুরিটি বড় আকারের। তাই পুরো আসর শেষ না করেই দেশে ফিরে যেতে হচ্ছে হেলসকে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রাইডার্সের কোচ টম মুডি।

আরো পড়ুন: ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার

বিপিএলের এবারের আসরে রংপুর রাইডার্সের জার্সি গায়ে ৮ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ১৬৭ স্ট্রাইক রেটে ৩০৪ রান করেছেন হেলস।

এদিকে লিগ পর্বের খেলা শেষে দেশে ফিরে যাবেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সও। ডি ভিলিয়ার্সের ফিরে যাবার দুঃসংবাদের পর হেলসের বিদায় বড় ধাক্কাই বটে রংপুরের জন্য।

ইত্তেফাক/মোস্তাফিজ