একজনের নামের অদ্যাক্ষর আর অন্যজনের নামের অদ্যাক্ষর একত্র করলে হয়ে যায় ‘জুটি’। সংগীতাঙ্গনে আলো ছড়িয়ে জুটি হিসেবে কাজ করছেন জুলফিকার রাসেল ও টিনা রাসেল। ২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। এখন তারা সুখী দম্পতি। আজ (৩০ মে) ইত্তেফাকের নিয়মিত আয়োজন ‘টুনাইট শো’-তে আসছেন এই দুই তারকা। সংগীত ও দাম্পত্য জীবনের নানান বিষয়ে খোলামেলা আলোচনা করবেন জুলফিকার রাসেল-টিনা রাসেল।
ইত্তেফাক অনলাইন ইনচার্জ জনি হকের সঞ্চালনায় রাত ৭টায় ইত্তেফাকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একসঙ্গে সরাসরি দেখা যাবে অনুষ্ঠানটি। জুলফিকার রাসেল ও টিনা রাসেলের কাছে কিছু জানতে চাইলে লিখতে পারেন মন্তব্যের ঘরে।

জুলফিকার রাসেলের অর্জনের ঝুলিতে আছে অনেক স্বীকৃতি। এর মধ্যে উল্লেখযোগ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ভারতের মিরচি মিউজিক অ্যাওয়ার্ডস (বাংলা)। দেশ-বিদেশের খ্যাতিমান সংগীতশিল্পীরা তার লেখা গান নিয়ে কাজ করেছেন। তাদের মধ্যে আলাদা করে বলা যায় অস্কারজয়ী সুরস্রষ্টা এআর রাহমান, নচিকেতা, হরিহরণের কথা।

জুলফিকার রাসেলের লেখা অনেক গান গাওয়া কণ্ঠশিল্পীদের মধ্যে অন্যতম টিনা রাসেল। তিনি সঞ্চালক হিসেবেও পরিচিত। একইসঙ্গে উদ্যোক্তা। তিনি পুরস্কৃত হন ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর সেরা দ্বৈতগানের শিল্পী হিসেবে। জুলফিকার রাসেলের কথায় তাহসানের সঙ্গে গাওয়া ‘শেষ দিন’ গানটির জন্য এই স্বীকৃতি ঘরে তোলেন টিনা।
ইত্তেফাক/বিএএফ
